শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি। চ্যানেলটির অভিযোগ, আগে কিছু না জানিয়ে অনুষ্ঠানের মাঝপথে সরে দাঁড়িয়েছেন লুইপা।
এক বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, সম্প্রতি লিটল স্টার রিয়েলিটি শোর দ্বিতীয় সিজনের প্রোমো শুট, পোস্টার শুট এবং প্রাথমিক বাছাইপ্রক্রিয়া—সব কাজেই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকেছেন লুইপা। অন্যান্য প্রচারকাজেও অংশ নিয়েছেন তিনি। রিয়েলিটি শোর সকল পরিকল্পনা, শিডিউল, অ্যাডভান্স গ্রহণ এবং নিয়মকানুন জেনেই তিনি কাজ শুরু করেছেন। গত ২৭ সেপ্টেম্বর রোববার স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন। শুটিং শেষে হুট করে তিনি বলেন, ‘আমি আমেরিকার ভিসা পেয়ে গিয়েছি, আগামীকালই আমেরিকা চলে যাব; ফলে লিটল স্টার সিজন-২-এ আর থাকতে পারছি না।’ এরপর সব আয়োজন স্থবির হয়ে পড়ে এবং শুটিং বন্ধ হয়ে যায়।
আরটিভি আরও জানায়, লুইপাকে শোর মাঝপথ থেকে সরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। জানানো হয় এভাবে হঠাৎ মাঝপথে শো ছেড়ে চলে গেলে শিশুরা, তাদের অভিভাবকেরা এবং আয়োজক প্রতিষ্ঠান চরম আর্থিক ও নানামুখী ক্ষতির মুখে পড়বে। শুধু তা-ই নয়, স্পনসর প্রতিষ্ঠানও বিশাল আকারে ক্ষতির মুখে পড়বে। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একজন শিল্পী যুক্তরাষ্ট্রের ভিসা পেলেই চলমান একটি শোর মাঝপথে সরে গিয়ে ফাঁসিয়ে দিতে পারেন না, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এটি দায়িত্বহীনতা এবং অন্যায় বলে জানিয়েছে আরটিভি। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আরটিভি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় লুইপার সঙ্গে। ব্যস্ততা দেখিয়ে তিনি কথা বলতে রাজি হননি। খুদে বার্তা পাঠালেও মেলেনি কোনো উত্তর।

একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
২ ঘণ্টা আগে
যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
৩ ঘণ্টা আগে
নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’।
১৪ ঘণ্টা আগে