অভিনেত্রী তাসনিয়া ফারিণের জীবনে কাক একটা ‘আতঙ্ক’। তাই কাক একদমই পছন্দ নয় তাঁর। কয়েক দিন আগে এক ভিডিওতে এমনটাই জানিয়েছেন ফারিণ। ভিডিওতে ফারিণ বলেন, ‘কাক আসলে খুব অদ্ভুত একটা পাখি এবং আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বেশি দেখা পাখিদের মধ্যে একটা হচ্ছে কাক। দুধ মাখা ভাত কাকে খায় বা হুমায়ূন আহমেদের কাক থেকে শুরু করে অনেক ধরনের কাকের সঙ্গে আমাদের জীবনে পরিচয় হয়। কাক অনেক কিছুর প্রতীক। অনেকের কাছে সৌভাগ্যের প্রতীক, অনেকের কাছে দুর্ভাগ্যের। আমার কাছে কাকের এক্সপেরিয়েন্সটা একটু খারাপ।’
নিজের জীবনে কাকের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা স্মরণ করে ফারিণ বলেন, ‘আমার মনে আছে, ছোটবেলায় আমি কক্সবাজার যখন থাকতাম, একবার আচার খাচ্ছিলাম বাইরে, তখন একটা কাক ছোঁ মেরে আমার হাত থেকে আচার নিয়ে যায়। বাজেভাবে আঘাত পেয়েছিলাম তখন। এখনো দাগটা আছে হালকা হালকা। পড়ে যাই আমি আছাড় খেয়ে। আচার খেতে গিয়ে আছাড় খেয়ে কাকের কারণে পড়ে যাই। তার পর থেকে আমি কাক দেখতে পারি না।’
কক্সবাজারে ঘটে যাওয়া সেই ঘটনাই কাক নিয়ে ফারিণের আতঙ্কের একমাত্র কারণ নয়। এরপরেও নাকি বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ফারিণ বলেন, ‘এরপরে আরও অনেকবার এমন হয়েছে, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, কিছু খাচ্ছি বিস্কুট বা কিছু, কাক এসে ঠোকর মেরে আমার হাত থেকে নিয়ে যায়। তাই আমার কাছে কাক সব সময় একটা মোস্ট আতঙ্কের বিষয় ছিল।’
এখন আর কাক নিয়ে আতঙ্কিত হওয়ার ঘটনা ঘটছে না। তবু, কাককে এখনো সহ্য করতে পারেন না ফারিণ। ফারিণ মনে করেন তাঁর জীবনে কাক নামের পাখিটির কোনো প্রয়োজনই নেই। তিনি বলেন, ‘অনেক বছর ধরে কাকের সঙ্গে কোনো খারাপ এনকাউন্টার হয়নি। কাক আসলে আমাদের প্রকৃতির একটা অংশ। একটা ইকো সিস্টেম, বাস্তুসংস্থানকে ঠিকঠাক রাখার জন্য কাকের ভূমিকা অপরিহার্য। স্পেশালি আমাদের ঢাকা শহরে যেখানে এত ময়লা-আবর্জনা, সেখানে কাক কিছুটা হলেও পজিটিভ ভূমিকা রাখে। সেই জায়গা থেকে কাক খুবই দরকারি, কিন্তু আমার জীবনে কাকের কোনো প্রয়োজন নাই।’

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে