ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি। ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের দুটি মিনি সিরিজে দেখা যাবে তাঁর অভিনয়। সিরিজ দুটি শিগগির প্রকাশ পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
কর্মফল ধারাবাহিকটি নির্মাণ করেছেন মহিন খান। পারিবারিক গল্পে নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ।
অন্যদিকে মায়ার সংসার বানিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। এ বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে এই নির্মাতা বানিয়েছিলেন মিনি সিরিজ ‘চেনা অচেনা’। তবে মায়ার সংসার নাটকে আর কে কে থাকছেন তা নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না মাহি। জানালেন শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে বিস্তারিত।
সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটি প্রকাশ করা হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। দুটিই মূলত পারিবারিক গল্প। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। দুটোই পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে। গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে।’
এদিকে আজ জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সামিরা খান মাহি অভিনীত নাটক ‘কথা দিলাম’। ভালোবাসার গল্পে নাটকটি বানিয়েছেন ইমরাউল রাফাত। এতে মাহির সঙ্গে আছেন আরশ খান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। অভিনেত্রী জানালেন, ইচ্ছে করেই কাজ কম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেকে ও পরিবারকে সময় দেওয়ার জন্যই তাঁর এমন সিদ্ধান্ত।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
১ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
২ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৭ ঘণ্টা আগে