
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি। এই জুটির জনপ্রিয় গানের তালিকায় আছে ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’, ‘চোখের জলে’ ইত্যাদি। সংগীতের এই জুটি তৈরি করেছেন আরও ৪০টি নতুন গান। ধারাবাহিকভাবে প্রকাশিত হবে গানগুলো। এরই মধ্যে তৈরি হয়েছে ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন গোলাম মোরশেদ। ফাহমিদা নবী জানিয়েছেন, শিগগিরই গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখান্দ্ ভাইয়ের কাছে সজীব দাসের গানের হাতেখড়ি। একসময় বেতারে অনেক কাজ করেছে সজীব। সে একজন গানপাগল মানুষ। নীরবে-নিভৃতে কাজ করে যেতে ভালোবাসে সজীব। তার সঙ্গে যখনই আড্ডা হয়, গান নিয়েই আলোচনা হয় বেশি। তার সঙ্গে আমার গানের বোঝাপড়াটা বেশ ভালো। এরই মধ্যে আমরা নতুন প্রায় ৪০টি গান করেছি। গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। গানগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
সজীব দাস বলেন, ‘ফাহমিদা আপা আমাকে ভীষণ স্নেহ করেন। এটা আমার ক্যারিয়ারে অনেক বড় এক প্রাপ্তি। তিনি আমার ওপর আস্থা রাখেন অনায়াসে, এটাও অনেক বড় আশীর্বাদ আমার জন্য। আমি সব সময়ই চেষ্টা করি আপার জন্য সেরা কাজটা করতে। আমাদের গানগুলো শ্রোতারাও পছন্দ করেছেন। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৩৬ মিনিট আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
১ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৭ ঘণ্টা আগে