
২০২৪ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় পপ সুপারস্টার টেইলর সুইফটের ইরাস ট্যুর কনসার্টে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার দায়ে ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার একটি আদালত এই রায় ঘোষণা করেন। বিবিসি জানিয়েছে, বেরান এ নামে পরিচিত ওই যুবককে সন্ত্রাসবাদ-সম্পর্কিত আরও একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি সাজা শেষ হওয়ার পর তাঁকে একটি মানসিক নিরাময় কেন্দ্রে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্ট মাসে ভিয়েনার আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে টেইলর সুইফটের টানা তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল। তিনটি কনসার্টেরই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু কনসার্ট শুরুর আগমুহূর্তে মার্কিন গোয়েন্দা সংস্থা সেখানে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে অস্ট্রিয়ার কর্মকর্তাদের সতর্ক করে। নিরাপত্তার স্বার্থে কনসার্টগুলো বাতিল করা হয়। সিআইএর কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই যুবকসহ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, উত্তর মেসিডোনীয় বংশোদ্ভূত এই অস্ট্রিয়ান নাগরিক চরমপন্থী হয়ে উঠেছিলেন এবং আইএসের প্রতি আনুগত্যের শপথ নিয়েছিলেন। সুইফটের গান শুনতে আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে প্রায় ৬৫ হাজার দর্শক সমবেত হওয়ার কথা ছিল, সেখানে ধারালো অস্ত্র ও ঘরে তৈরি বিস্ফোরক ব্যবহার করে হাজার হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন ওই যুবক।
গত এপ্রিলে বিচার শুরু হলে আদালতে নিজের দোষ স্বীকার করেন বেরান এ। আদালতে তিনি স্বীকার করেছেন যে, কনসার্টে হামলার উদ্দেশে তিনি একটি মেশিনগান ও একটি হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র অবৈধভাবে সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে ব্যর্থ হন। রায় ঘোষণার আগে আদালতে নিজের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেন বেরান এ।
এই মামলায় আরদা কে নামের ২১ বছর বয়সী আরেক যুবককে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরদা কে সরাসরি টেইলর সুইফটের ভিয়েনা কনসার্টে হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়া, উগ্রবাদী প্রশিক্ষণ নেওয়া এবং হত্যাচেষ্টায় সহযোগিতা করার মতো একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ মিলেছে তাঁর বিরুদ্ধে।

পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করে মগরা থানার পুলিশ।
২ ঘণ্টা আগে
ফারহান আখতার ও রণবীর সিং—দুজনের সঙ্গেই সালমানের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি দুজনের সঙ্গেই যোগাযোগ করেছেন। নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিতে বলেছেন।
৭ ঘণ্টা আগে
তারকা দম্পতি হিল্লোল ও নওশীন কয়েক বছর ধরে থাকেন নিউইয়র্কে। সেখানেই শুরু করেছেন নতুন উদ্যোগ। চালু করেছেন রেস্টুরেন্ট। ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামের এই রেস্তোরাঁ চালু হয়েছে আজ থেকে।
৮ ঘণ্টা আগে
অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং অভিনেতার শরীরে প্রাণঘাতী ডোজ পুশ করার দায়ে পেরির দীর্ঘদিনের সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে ইওয়ামাসার এই কারাদণ্ডের মেয়াদ শুরু হবে।
১ দিন আগে