লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে জীবন নাশের হুমকি পাওয়ার পর বলিউড তারকা সালমান খান তাঁর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। বেশ কিছুদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নজরে আছেন তিনি। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত থেকে নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২ কোটি রুপিতে একটি বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন তিনি। ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম বলিউড সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বলিউডে বহুল পরিচিত মুখ, রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীর হত্যার কয়েক দিন পর এই অভিনেতাকে নতুন করে মৃত্যুর হুমকি দেওয়া হয়। এর পর, তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে বলিউড সোসাইটি জানিয়েছে, সালমান খান তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম উপায় অবলম্বন করছেন। খরচ করছেন উদারহস্তে।
বলিউড সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খান একটি বুলেটপ্রুফ নিসান পেট্রল এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকল কিনেছেন। যেহেতু গাড়িটি ভারতীয় বাজারে পাওয়া যায় না তাই তাঁকে দুবাই থেকে এটি আমদানি করতে হচ্ছে। গাড়িটির মূল্য ভারতী মুদ্রায় প্রায় ২ কোটি রুপি এবং এটি দ্রুত ভারতে আনার জন্যও বিপুল অর্থ খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে পাওয়া গাড়িটির বৈশিষ্ট্যের ভিত্তিতে জানা গেছে, এই এসইউভিটিতে বেশ কিছু উন্নত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। যেমন—বিস্ফোরণ সতর্কতা নির্দেশক, ভারী কাচ যা খুব কাছাকাছি থেকে করা গুলিও প্রতিরোধ করতে পারে এবং ড্রাইভার বা যাত্রীকে শনাক্ত করতে না পারার জন্য ক্যামোফ্লেজ কালো শেড আছে এর কাচে।
এর আগে, গত বছরও সালমান খান এবং তাঁর বাবা সেলিম খান প্রথমবার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি পান। তখনো তিনি আরব আমিরাত থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আমদানি করেছিলেন।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৪৪ মিনিট আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১২ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১২ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২০ ঘণ্টা আগে