
গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। এরপর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এবার প্রেশার কুকার দেখা যাবে ঘরে বসে। ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা শহরের ভিন্ন পেশার চারজন নারীর অদৃশ্য লড়াই, তাদের না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রেশার কুকার সিনেমায়। শহরটি যেন তাদের কাছে এক ধরনের প্রেশার কুকার, যেখানে তারা প্রতিনিয়ত নানামুখি চাপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে।
প্রেশার কুকার সিনেমার প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। আরও আছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরীসহ অনেকে।
পরিচালনার পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন রায়হান রাফী। এটি তাঁর প্রযোজিত প্রথম সিনেমা। নিজের প্রথম প্রযোজিত সিনেমা রাফী উৎসর্গ করেছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
৯ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
১১ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
১২ ঘণ্টা আগে