ভারতের মহারাষ্ট্র রাজ্যের আলোচিত ব্যক্তিত্ব বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে বিষ্ণোই গ্যাং। এবার সেই গ্যাংয়ের প্রধান লরেন্সকে হত্যার জন্য ১ কোটি রুপির বেশি পুরস্কার ঘোষণা করেছে রাজস্থানের রাজপুতদের ক্ষত্রিয় করণি সেনা নামের একটি গোষ্ঠী। ভারতীয় সংবাদমাধ্যম নবভারত টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ক্ষত্রিয় করণি সেনার জাতীয় কমিটির সভাপতি রাজ শেখাওয়াত এক ভিডিও ভাষণে এই পুরস্কারের ঘোষণা দেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, যে পুলিশ কর্মকর্তা লরেন্স বিষ্ণোইকে হত্যা করবে তাঁকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাঁর নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
ভিডিওতে দেওয়া বক্তব্যে রাজ শেখাওয়াত এ সময় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বাড়বাড়ন্ত ভীতি প্রদর্শনের জন্য কেন্দ্র সরকার ও গুজরাট সরকারকে এক হাত নেন। লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী। মাদক চোরাচালানের একটি অভিযোগে তাঁকে বন্দী করে রাখা হয়েছে। এ ছাড়া, বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলা চালানো সংক্রান্ত একটি মামলায়ও তাঁর নাম আছে। কিন্তু মুম্বাই পুলিশ তাঁকে সেই মামলায় নিজেদের হেফাজতে আনেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে করণি সেনার প্রধান বলেন, লরেন্স বিষ্ণোইও একজন হত্যাকারী। সে আমাদের মহামূল্যবান রত্ন, আমাদের ঐতিহ্য অমর শহীদ সুখদেব সিং গোগামেদি জিকে হত্যা করেছে। সুখদেব সিং গোগামেদিকে রাজস্থানের জয়পুরে ২০২৩ সালের ৫ ডিসেম্বর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টা পর লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
ভারতজুড়ে লরেন্স বিষ্ণোইয়ের একটি শক্তিশালী অপরাধ চক্র সক্রিয়। এই গ্যাং সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো এবং বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা খালিস্তান আন্দোলনের সমর্থক সুখা দুনেকে হত্যার দায়ও স্বীকার করে। এ ছাড়া, বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যরা কানাডায় এপি ঢিলন ও গিপ্পি গরেওয়ালের বাড়ির বাইরেও গুলি চালিয়েছে বলে অভিযোগ আছে।
মুম্বাইয়ের আলোচিত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক এবং সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বাবার সিদ্দিকিকে হত্যা করেছে বলে ধারণা করা হয়। গত কয়েক বছরে সালমান খান ও তাঁর পরিবারকে এই গ্যাং থেকে বহুবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। সিদ্দিকির হত্যার পর সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত এবং এক কিশোরসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে সিফিলিস ও গনোরিয়ার মতো যৌনবাহিত রোগের (এসটিআই) সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের (ইসিডিসি) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই দুই রোগের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত অবসান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নাসিরে বেস্ট (২১) নামের এক বন্দুকধারী নিহত হয়েছেন। এই ঘটনায় এক সাধারণ পথচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায়...
৩ ঘণ্টা আগে