
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে চলমান পাঁচটি প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মশৃঙ্খলা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় পরিবার নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করে।

দেশের সব বেসরকারি (নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে ১২ দিনের সময়সীমা বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার কর্মসূচি ও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের পক্ষে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা।
৫ ঘণ্টা আগে
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল রোববার (৩ মে) বিকেলে জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ‘ইতিহাস ও ঐতিহ্য...
১৩ ঘণ্টা আগে
বর্তমান সময়ে যেকোনো কিছু শেখা ও জানার অন্যতম কার্যকর মাধ্যম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এআইকে শুধু উত্তর পাওয়ার মাধ্যম হিসেবে নয়, বরং শেখার সহকারী হিসেবে ব্যবহার করলে শেখা আরও দ্রুত, গভীর ও কার্যকর হয়।
১৭ ঘণ্টা আগে
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীন।
১ দিন আগে