
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নারী শিক্ষার্থীদের নতুন প্ল্যাটফর্ম ‘নারী নিরাপত্তা মঞ্চ’। আজ বুধবার (২০ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি নতুন কলাভবন ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।
তাদের অভিযোগ, অতীতে ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক যৌন নিপীড়ন, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাজনীন নাহার তাম্মি বলেন, ‘ধর্ষণচেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। সময় শেষ হওয়ার পর আজ ভিসির সঙ্গে আলোচনায়ও কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। এর প্রতিবাদে আমরা মৌন মিছিল করেছি।’
তাজনীন নাহার আরও বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটে যাওয়া হয়রানি ও ধর্ষণচেষ্টার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

দুই দিনের কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, মানবাধিকার সুরক্ষা ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার তত্ত্বের
৯ ঘণ্টা আগে
রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি আবাসিক হলে মশক নিধনে ব্যবহৃত ফগার মেশিন বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১০ ঘণ্টা আগে
দেশের আরও ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে...
১০ ঘণ্টা আগে
গণ রুম প্রথা পুনরায় চালু করা ঠেকাতে এবং শিক্ষার্থীবান্ধব সিট নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা-কর্মীদের একাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নিয়ে তাঁরা এই
১১ ঘণ্টা আগে