
জ্বালানি প্রাপ্যতার সংকট কমে আসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতি বৃহস্পতিবার চালু হওয়া অনলাইন ক্লাস ও অন্যান্য অনলাইন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদুল আজহার ছুটি শেষে আগামী ৭ জুনের পর পুনরায় সশরীরে ক্লাস চালু হতে যাচ্ছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যয় সংকোচন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে আপত্কালীন অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখা হয়েছিল। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু ও ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করা গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। একই সঙ্গে এখন থেকে প্রতি মাসে নিয়মিত একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে।
সভায় জবির ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদগুলোর ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগের পর আজ রোববার বেলা ৩টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান...
১৩ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের অভ্যন্তরীণ কাঠামো ও খেলার মাঠ সংস্কারের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের সংস্কারে প্রশাসনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে ক্রিকেট খেলে অভিনব উপায়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।
২১ ঘণ্টা আগে
একবার, দুবার নয়, সাতান্নবার। বারবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, বদলেছে ‘অভয়া’। কোথাও এসেছে প্রযুক্তিগত সমস্যা, কখনো আবার বদলাতে হয়েছে পুরো পরিকল্পনা। তবু থামেননি তাঁরা। প্রতিটি ব্যর্থতা থেকে শিখে নতুন করে শুরু করেছেন।
২১ ঘণ্টা আগে