আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস চলাচল করবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। এসব বাস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ডসহ বাসে উঠতে হবে। ঈদযাত্রায় অতিরিক্ত ভোগান্তি কমাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, ‘অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সংকটের কারণে ঈদযাত্রায় সমস্যায় পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে।’
পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ।’

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমিয়া বক্তৃতামালা’–এর ১৭ তম পর্ব। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন
৯ ঘণ্টা আগে
এই উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম ও জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের
১৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
১৯ ঘণ্টা আগে
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়...
১ দিন আগে