
আন্তবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘রানার আপ’ শিরোপা ধরিয়ে ‘চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার–আপ অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন–ঢাকা বিশ্ববিদ্যালয় ভলিবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগীরা।
এ বছর ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৬টি বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষায় নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
১০ ঘণ্টা আগে
শিক্ষাব্যবস্থায় কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫-এর সংখ্যা বাড়িয়ে পরিসংখ্যানে ‘মিথ্যা বার্তা’ দেওয়ার পথ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে পুরো শিক্ষা খাত পুনর্গঠনের লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ...
১৮ ঘণ্টা আগে
ইচ্ছা করলেই প্রিয় মানুষটির সঙ্গে কথা বলা যায় মুঠোফোনে কিংবা খুদে বার্তায়। তবু সব কথা কি আর বলা হয়ে ওঠে? কিছু কথা থেকে যায় মনের গহিনে, কিছু অনুভূতি মুখে এসে থেমে যায়। স্মৃতি, মান-অভিমান, ভালোবাসা এবং না-বলা কথাগুলো তাই কখনো কখনো খুঁজে নেয় চিঠির কাগজ।
১৮ ঘণ্টা আগে
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ গ্রিসে উচ্চশিক্ষা নিচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থী লিখন কুণ্ডু। দেশটির ইন্টারন্যাশনাল হেলেনিক ইউনিভার্সিটিতে এনার্জি বিল্ডিং ডিজাইন বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।
২০ ঘণ্টা আগে