
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) অধীন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ‘ব্রিটিশপিডিয়া সাকসেসফুল পিপল ইন মালয়েশিয়া ও সিঙ্গাপুর’-এর সপ্তম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছেন। লন্ডনভিত্তিক ব্রিটিশ পাবলিশিং হাউস লিমিটেড থেকে প্রকাশিত এই গ্রন্থে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা পেশাজীবী ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়।
গবেষণা, শিক্ষা ও শিল্প খাতের পরামর্শক হিসেবে এবং বৈশ্বিকভাবে অধ্যাপক হাবিবের বিস্তৃত অবদান রয়েছে, বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে। একাডেমিক উন্নয়ন ও শিল্পক্ষেত্রে একাডেমিক গবেষণার বাস্তব প্রয়োগ উভয় ক্ষেত্রেই তাঁর কাজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত।
অধ্যাপক হাবিব তাঁর একাডেমিক জীবনের একটি উল্লেখযোগ্য সময় মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাটিয়েছেন। সেখানে তিনি পাঠদান, পিএইচডি শিক্ষার্থীদের তত্ত্বাবধান, পিএইচডি এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন, গবেষণা পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর পেশাগত সম্পৃক্ততা দীর্ঘদিনের। ব্রিটিশপিডিয়ায় অধ্যাপক হাবিবের অন্তর্ভুক্তির অন্যতম কারণ ওই অঞ্চলের গবেষকদের সঙ্গে তাঁর চলমান যৌথ গবেষণা ও প্রকাশনা।
দেশে ও দেশের বাইরে একাডেমিক কর্মকাণ্ড এবং গবেষণায় অধ্যাপক হাবিবের রয়েছে ২৩ বছরের বেশি অভিজ্ঞতা। প্রকাশনার সংখ্যা আড়াই শর বেশি, যার মধ্যে রয়েছে জার্নাল প্রবন্ধ, বইয়ের অধ্যায় ও পূর্ণাঙ্গ বই। এর মধ্যে ৮০টির বেশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত। তিনি শতাধিক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং বিশ্বজুড়ে আড়াই শর বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন।
অধ্যাপক হাবিব থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে গবেষণাসহ কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
আইইউবিতে যোগদানের আগে তিনি ব্র্যাক বিজনেস স্কুল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করেছেন। ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া ও ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালন করেছেন একাডেমিক দায়িত্ব। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনে ভিজিটিং সায়েন্টিস্ট এবং মালয়েশিয়া, ফিলিপাইন, চীন ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাক্রিডিটেশন কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত, বিশেষ করে এএসিএসবি এবং এসিবিএসপি-সংশ্লিষ্ট ভূমিকায়।
অধ্যাপক হাবিব বলেন, ‘এই অর্জন প্রমাণ করে যে, বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের কাজ আন্তর্জাতিকভাবে ক্রমশ আরও বেশি দৃশ্যমান হচ্ছে। এই স্বীকৃতি আমাকে শিক্ষা ও শিল্প খাতে জ্ঞান সৃষ্টি এবং পেশাগত ক্ষেত্রে অবদান রাখতে আরও উৎসাহিত করবে।’
অধ্যাপক ড. মো. মামুন হাবিবের একটি ভিডিওবার্তা দেখা যাবে এই লিঙ্কে—

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। গতকাল বুধবার (২০ মে) দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।
১৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আগামীকাল (২২ মে) থেকে এ ছুটি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থ
১৭ ঘণ্টা আগে
চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা চীনের এ বৃত্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। বিদেশে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
১ দিন আগে