
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ২-এর ১০০২ নম্বর কক্ষে সকাল ১১টার দিকে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ আধুনিক ল্যাবটি শিক্ষার্থী ও গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অগ্রগামী ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এই ‘ডিপ লার্নিং ল্যাব’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান মো. আবুল আলা ওয়ালিদ। তিনি তাঁর বক্তব্যে ল্যাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও গবেষণার পরিবেশ উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশের মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ নিরাপদ পানি পানের সুযোগ পান। অর্থাৎ ৬০ দশমিক ৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পানের সুযোগবঞ্চিত। অনেক ক্ষেত্রে পানিতে ই. কোলাইয়ের মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতিও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
১০ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের প্রস্তুতি চলছে পুরোদমে। হাতে আর বেশি সময় নেই। আগামী দু-তিন মাসের মধ্যে অনেকের সামনে খুলে যাবে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজের দরজা। এই অল্প সময়ে শুধু পড়লেই হবে না, প্রয়োজন সঠিক পরিকল্পনা, কৌশলী প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও দু-তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
১ দিন আগে