Ajker Patrika

১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­
১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন
উৎসবমুখর আয়োজনে ১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন করা হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদ্‌যাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি বিশ্ববিদ্যালয়ের লেকে মাছ অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত