
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিতে কাজ চলছে। আজ শুক্রবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগে যে ধরনের মুখস্থনির্ভর শিক্ষা ছিল, বর্তমান শিক্ষাব্যবস্থা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাঁর ভাষ্য, বর্তমান শিক্ষাব্যবস্থা মূলত ইনোভেশন, স্টার্টআপ এবং প্রজেক্টভিত্তিক। শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান বাজেটে এ খাতে বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
প্রদর্শনীতে ৬ কলেজসহ উপজেলার মোট ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার মোট ২৯টি প্রজেক্ট উপস্থাপন করে।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
প্রজেক্ট প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান লাভ করে গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম আকাশ, শিক্ষক, সুধী ও আমন্ত্রিত অতিথিরা।

এবারের বাজেটে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার ও নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, পরিবেশ, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহির মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি ইতিবাচক দিক। বিশেষ করে সাধারণ মানুষের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে।
১ দিন আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের উদ্যোগে ১০ ও ১১ জুন দুই দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
১ দিন আগে
গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা...
১ দিন আগে