এবারের বাজেটে সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার ও নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, পরিবেশ, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহির মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি ইতিবাচক দিক। বিশেষ করে সাধারণ মানুষের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি বাজেটে এসেছে, তা স্বাগতযোগ্য।
শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে। এটি ইতিবাচক প্রবণতা। কিন্তু জিডিপির অনুপাতে এ বরাদ্দ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বিনিয়োগের অঙ্গীকার রয়েছে। তাই এ লক্ষ্য অর্জনে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন।
একইভাবে, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ইতিবাচক প্রভাব রয়েছে। ফ্যামিলি কার্ড, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।
তবে সবকিছুর কেন্দ্রে রয়েছে সুশাসন। বরাদ্দ বাড়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গবেষণা। বাজেটে শিক্ষা ও উন্নয়ন নিয়ে নানা উদ্যোগ থাকলেও গবেষণা ও তথ্যভিত্তিক নীতিনির্ধারণের বিষয়ে খুব বেশি গুরুত্ব দেখা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলায় ইতিহাস ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সংঘর্ষ হয়। এতে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীসহ দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
১৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে। বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সংহতি, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখার ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হয়।
১৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
১৭ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
১ দিন আগে