
গত ৩১ ডিসেম্বর ছিল খ্রিষ্টীয় নতুন বর্ষবরণের রাত অর্থাৎ, থার্টি ফার্স্ট নাইট। প্রিয়জনদের নিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার এক মাহেন্দ্রক্ষণ। সেই রাতেই ২৫ বছর বয়সী এক বিবাহিত নারী তাঁর ৪৪ বছর বয়সী বিবাহিত প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন নববর্ষের মিষ্টি খাওয়ানোর জন্য। কিন্তু সেই মিষ্টিমুখ শেষ পর্যন্ত বিষাদে রূপ নিল।
অভিযোগ, ওই নারী ছুরি দিয়ে লোকটির গোপনাঙ্গে আঘাত করেছেন। বর্তমানে আহত ব্যক্তি মুম্বাইয়ের সায়ন হাসপাতালে চিকিৎসাধীন এবং অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁরা একে অপরের আত্মীয়। অভিযুক্ত নারী ভুক্তভোগীর বোনের ননদ। ছয়-সাত বছর ধরে তাঁদের মধ্যে এক অবৈধ সম্পর্ক চলছিল।
জানা গেছে, ওই নারী লোকটিকে তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে তাঁকে বিয়ে করার জন্য নিয়মিত চাপ দিচ্ছিলেন। এই নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই অশান্তি থেকে বাঁচতে ওই ব্যক্তি—যিনি ১৮ বছর ধরে সান্তা ক্রুজ ইস্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন—নভেম্বরে বিহারে চলে যান। তবে সেখানে যাওয়ার পরও অভিযুক্ত নারী ফোনে তাঁকে হুমকি দিতে থাকেন।
এরপর, ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে ফিরে আসার পর ভুক্তভোগী ব্যক্তি ওই নারীর থেকে দূরত্ব বজায় রাখছিলেন এবং যোগাযোগ এড়িয়ে চলছিলেন। ৩১ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার সময় ওই নারী নববর্ষের মিষ্টি দেওয়ার নাম করে তাঁকে নিজের বাড়িতে ডাকেন। সেই সময় নারীর সন্তানেরা বাড়িতে ঘুমিয়ে ছিল।
অভিযোগ, ওই নারী প্রথমে লোকটিকে তাঁর প্যান্ট খুলতে বলেন এবং এরপর রান্নাঘর থেকে একটি সবজি কাটার ছুরি নিয়ে আসেন। আচমকাই তিনি লোকটির গোপনাঙ্গে আঘাত করেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়।
ভয়াবহ আঘাত নিয়েও ওই ব্যক্তি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসেন। সেখান থেকে তাঁর ছেলেরা ও বন্ধুরা তাঁকে প্রথমে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে সায়ন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, ক্ষতটি বেশ গভীর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পুলিশ এই ঘটনায় মামলা করেছে এবং পলাতক নারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১০ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১১ ঘণ্টা আগে