
দেড় দশকের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা। বাসভবন থেকে শুরু করে কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ এমনকি কারাগার—সবখানে খালেদা জিয়ার সঙ্গে থেকেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন প্রয়াত হওয়ার পর এবার সেই ফাতেমাকে দেখা গেল জাইমা রহমানের সঙ্গে।
শুক্রবার (২ জানুয়ারি) ফেসবুকে ভাইরাল একাধিক ভিডিওতে দেখা গেছে, দাদির কবর জিয়ারত করার সময় জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা। বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান বেরিয়ে এলে তাঁর পেছন পেছন বেরিয়ে আসেন ফাতেমাও।
এমন চিত্র দেখে নেটিজেনরা ধারণা করছেন, খালেদা জিয়ার মতো এখন থেকে জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে আবির্ভূত হয়েছেন ফাতেমা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দৈনন্দিন নানা প্রয়োজনে ফাতেমা যেভাবে খালেদা জিয়াকে সঙ্গ দিতেন, একইভাবে জাইমা রহমানকেও এখন তিনি সঙ্গ দিচ্ছেন।
২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী থেকে হয়ে ওঠেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, চেয়ারপারসনের প্রতি ফাতেমার প্রবল মমত্ববোধ ছিল। সব সময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়াসহ সব কাজই ফাতেমা করতেন।
ফাতেমা বেগমের গ্রামের বাড়ি ভোলা। ২০১০ সাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর গৃহপরিচারিকা হিসেবে ফাতেমাকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। খালেদা জিয়া কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় ফাতেমাও সেখানে যান। প্রায় ২৫ মাস স্বেচ্ছায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারেই ছিলেন।
এর আগে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের বিরুদ্ধে আন্দোলনের উত্তাল সময়েও ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার নীরব ছায়াসঙ্গী হিসেবে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনে খালেদা জিয়াকে গুলশানে কার্যালয়ের সামনে আটকে দেওয়ার সময়ও পতাকা হাতে পাশে দাঁড়িয়ে ছিলেন ফাতেমা। ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও তিনি ছিলেন সার্বক্ষণিক সঙ্গী।
স্বল্পভাষী ফাতেমার বয়স ৪০ বছর ছুঁই ছুঁই। তিনি এক সন্তানের জননী।
ফাতেমা মা-বাবার সঙ্গে থাকতেন রাজধানীর শাহজাহানপুরে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের তথ্য বলছে, বিএনপির কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে ‘ফিরোজা’য় কাজ শুরু ফাতেমার।

গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আবারও ৩ জনের শরীরে অ্যানথ্রাক্স (তড়কা) শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার তারা হাসপাতালে এসে চিকিৎসা নেন।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে মামুন হোসেন অন্তর (৩১) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী গ্রামের আখসেন্টারের পেছনের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার বিকেলে ঘিওর বাজারে আয়োজিত সমাবেশে নেতারা আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে