চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিতর পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত রুটিন থেকে এ তথ্য জানা যায়।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১ টি। প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩ টি।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান।
৪ ঘণ্টা আগে
সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ দিন আগে
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
১ দিন আগে