
নির্বাচনে অংশ নিতে অন্য দলে যোগ দেওয়া কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। তাঁরা হলেন মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নুরে আলম হামিদী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির ও মাওলানা নূরে আলম হামিদীকে দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর জমিয়তের নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসন থেকে মনোনয়ন না পাওয়ায় খেলাফত মজলিসে যোগদান করে ১০ দলীয় জোটের প্রার্থী হন। এ কারণে চট্টগ্রাম-৫ সংসদীয় আসন ছেড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। এর ফলে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা নাসির উদ্দিন মুনির। তিনি রিকশা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তিনি ২০১৫ সালে হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
আর মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজারের শ্রীমঙ্গল আসন থেকে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলামের এই দুই নেতা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। মাওলানা নাসির উদ্দিন মুনির হেফাজতে ইসলামেরও কেন্দ্রীয় নেতা। আর মাওলানা নুরে আলম হামিদী মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।
এ ব্যাপারে মাওলানা নাসির উদ্দিন মুনির বলেন, ‘গত ২৮ ডিসেম্বর রাতে জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছি।’ তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অদম্য ইচ্ছা ও লক্ষ্যে আলেম-ওলামাদের মতামত নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছি।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুর দেড়টার দিকে তাঁকে আটক করে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহলদল...
৪ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের...
২৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের গ্রাম কমিটির সহসভাপতি পরিচয়ে আটক হওয়া লোকমান হোসেনকে প্রায় ১৩ ঘণ্টা পর বিএনপির কর্মী দাবি করে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। বিএনপি নেতাদের দাবি, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটিতে যোগ দিয়েছেন।
২৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ৫ কর্মদিবসে মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
৩০ মিনিট আগে