
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আর নির্বাচনের ছুটির মধ্যেই মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শুরু করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের কথা আছে।
ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পর দু’দিন শুক্র (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। আর রোববার (১৫ ফেব্রুয়ারি) শিবরাত্রী ব্রত উপলক্ষে সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে প্রতিষ্ঠানগুলোর আলাদা আলাদা বর্ষপঞ্জি ও ছুটির তালিকায় উল্লেখ আছে।
এইদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোরতে পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে। ২৯ মার্চ রোববার থেকে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে।
এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সোমবার আর মঙ্গলবার ক্লাস চলার পর ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ রোববার থেকে কলেজগুলোতেও ক্লাস শুরু হবে।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা।ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুসারে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে, প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হবে ২৯ মার্চ রোববার থেকে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
১১ মিনিট আগে
কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু ইনোভেশন বা পলিসি চিহ্নিত করা হয়েছে। শিগগিরই এর পাইলটিং শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি সংক্রান্ত কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের সামনে আসে শেষ ধাপ—ভাইভা। এই ধাপে শুধু জ্ঞান নয়; প্রার্থীর ব্যক্তিত্ব, বিশ্লেষণক্ষমতা, আচরণ ও মানসিক দৃঢ়তার সমন্বিত মূল্যায়ন করা হয়।
৩ ঘণ্টা আগে
দেশের লাখ লাখ শিক্ষার্থী প্রতিবছর সনদ হাতে বিশ্ববিদ্যালয় থেকে বের হন। কিন্তু চাকরির বাজারে ঢুকতে গিয়ে অনেকে হোঁচট খান, এক বাস্তবতায়, যা পাঠ্যবই থেকে শেখানো হয় না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, পেশাগত সাফল্যের মাত্র ১৫ শতাংশ নির্ভর করে কারিগরি দক্ষতা বা হার্ড স্কিলের ওপর।
৩ ঘণ্টা আগে