
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুই দিনব্যাপী রোবো কার্নিভাল ২০২৬ উদ্দীপনা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
এই আসরে শিক্ষার্থীরা মোট সাতটি ভিন্ন ক্যাটাগরিতে তাঁদের সৃজনশীলতা এবং প্রযুক্তি দক্ষতা প্রদর্শন করেন। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং বুয়েট রোবোটিকস সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
প্রতিটি ক্যাটাগরিতে শীর্ষ তিনজন বিজয়ীকে নগদ অর্থ এবং ক্রেস্ট দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম হারুন অর রশিদ এবং অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বুয়েট উপাচার্য বলেন, ‘বুয়েট সব সময় দক্ষ এবং প্রশিক্ষিত জনবল তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য গবেষণার এ ধরনের সুযোগ বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশের ভিত্তি আরও অনেক মজবুত করবে। তিনি আরও বলেন, সরকার, বুয়েট অ্যালামনাই এবং অন্যান্য দাতা সংস্থা এভাবে এগিয়ে এলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে আরও বড় ধরনের সাফল্য বয়ে আনবে এবং বাংলাদেশকে প্রযুক্তি অঙ্গনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’
বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বলেন, ‘তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশের বাস্তব সমস্যা সমাধানে রোবোটিকস এবং অটোমেশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইন্ডাস্ট্রি ও বুয়েটের যৌথ এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
বুয়েট রোবো কার্নিভ্যাল ২০২৬ শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগই শুধু দেয়নি; বরং দেশীয় উদ্ভাবন এবং রোবোটিক্সের চর্চাকে একটি উৎসবমুখর প্ল্যাটফর্মে পরিণত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত...
১ ঘণ্টা আগে
দেশের প্রতিটি জেলায় একটি করে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর সঙ্গীত কলেজে...
৪ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়ার মধ্যে গতকাল বুধবার (২২ জুলাই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
১ দিন আগে
সেমিনারে ড. আহমেদ মুসতাফা তাঁর দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন...
১ দিন আগে