
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
এটি হতে যাচ্ছে আলোচনার দ্বিতীয় দফা, যা ঘিরে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে প্রচুর বার্তা আদান-প্রদান হয়েছে। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কিছু পোস্ট নিয়ে নতুন করে বিতর্ক ও অস্বস্তি তৈরি হয়েছে। ট্রাম্প তাঁর পোস্টে দাবি করেছেন, ইরান এখন একটি বড় সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। শুধু তা-ই নয়, তিনি দাবি করেছেন, তিনি ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে সফল হয়েছেন।
ট্রাম্পের এ ধরনের মন্তব্যে একদিকে যেমন সুযোগের কথা বলা হয়েছে, অন্যদিকে প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। এই ‘মিশ্র বার্তা’ বা দ্বিমুখী অবস্থান ইরানি কর্তৃপক্ষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। তেহরান মনে করছে, একদিকে আলোচনার কথা বলা ও অন্যদিকে শাসনব্যবস্থা পরিবর্তনের দাবি করা মূলত কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং সংঘাত উসকে দেওয়ার শামিল।

ইরান কি শেষ পর্যন্ত ইসলামাবাদের শান্তি বৈঠকে যোগ দেবে? তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি সংক্ষিপ্ত শব্দবন্ধ—‘এখন পর্যন্ত’—পুরো বিষয়টিকে এক গভীর রহস্য ও নাটকীয়তার আবহে নিয়ে গেছে। মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন পর্যন্ত...দ্বিতীয় দফার আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই।’
৫ ঘণ্টা আগে
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিরোধিতার মুখে কট্টর ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৫ ঘণ্টা আগে
ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দি আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি মার্কিন ডলারের (প্রায় ৩ হাজার কোটি টাকা) মানহানি মামলা করেছেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। আজ সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে তিনি এই মামলা করেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, নৌ-অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসিম মুনিরের এই পরামর্শ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন।
৭ ঘণ্টা আগে