কোরবানির ঈদ উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুরে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২৭৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে পাঁচটি গোডাউন সদৃশ দোকানঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান ও ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান মণ্ডল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারি সিলযুক্ত পাটের বস্তা এবং প্লাস্টিকের প্রায় ২৭৯ বস্তা চাল জব্দ করা হলেও চালের পরিমাণ নিশ্চিত করতে পারেননি এই দুই কর্মকর্তা।
পরে ইউপি সচিব আতাউর রহমান মণ্ডল, ট্যাগ অফিসার আবুল হোসেন ও মোহনগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম স্বাক্ষরিত তালিকা করে জব্দকৃত ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে স্থানান্তর করা হয় এবং দুটি দোকানঘরে ১৫৭ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এর মোবাইল নম্বরে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে চাল বিতরণে দায়িত্বে থাকা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ট্যাগ অফিসার পরিষদে পৌঁছার আগেই চাল বিতরণ শুরু করে মাসুদ নামে এক যুবক। একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েক বস্তা চাল আটক করে।
খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালান। এ সময় বাজারের গোডাউন সদৃশ কয়েকটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে দুই শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়।’
তিনি আরও বলেন, ‘যে চালগুলো উদ্ধার হয়েছে সেগুলোর কিছু সরকারি বস্তায় এবং কিছু প্লাস্টিকের বস্তায় ছিল। সেখান থেকে ১২২ বস্তা চাল উদ্ধার করে পরিষদের স্টোরে নেওয়া হয়েছে। আরও কিছু চালের বস্তা দোকানঘরে সিলগালা করে রাখা হয়েছে। তবে তার পরিমাণ আমার জানা নেই।’
৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম বলেন, ‘মোট ২৭৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এবং সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিলে ভিজিএফ কর্মসূচির এসব চাল বিতরণ করেছেন। আজ চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। তার চাচাতো ভাই মাসুদ চাল বিতরণ করছিলেন।’
দোকানঘর থেকে চাল উদ্ধারে সহায়তা করায় সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ও তার ভাই রুহুলকে পরিষদের ভেতরে মারধর করার অভিযোগ করে এই ইউপি সদস্য বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। মামলা হবে। যে বা যারাই জড়িত থাকে, তাদের আইনের আওতায় আনা হবে।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২১ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬