
রংপুরের পীরগঞ্জে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার ঘটনায় অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আসাদুল (৫০)। আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর (ষোলঘরিয়া) গ্রামে এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম আসাদুল ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিল পরিশোধের পরও পল্লী বিদ্যুতের লাইনম্যান সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জাহাঙ্গীর আলমের। একপর্যায়ে জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিল পরিশোধের পরও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি ছুটির দিনে সংযোগ বিচ্ছিন্নের প্রক্রিয়া নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পীরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রবিউল আলম বলেন, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ডিবি পরিচয়ে মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১৯ মিনিট আগে
বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মোবারক আলী ও সালাম ফকিরের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। শনিবার মোবারক আলী বিরোধপূর্ণ জমিতে আবার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে সালাম ফকির আদালতের রায়ের...
২১ মিনিট আগে
অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণের প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অনলাইন সাংবাদিকতা মানুষের দেখা, জানা ও সম্পৃক্ত থাকার প্রধান ভরসায় পরিণত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সবচেয়ে সফলভাবে নিজেদের...
১ ঘণ্টা আগে
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আজ শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে