
টানা ভারী বর্ষণে রংপুরের পীরগঞ্জে পানির নিচে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ধানখেত। এর মধ্যে তীব্র শ্রমিকসংকট। এর ফলে ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। তবে বাধ্য হয়ে অনেক কৃষক ঘোড়ার গাড়িতে করে কষ্টের ফসল ঘরে তুলছেন। সব মিলিয়ে চিন্তার ভাঁজ এবার কৃষকের কপালে।
গতকাল সোমবার উপজেলার বড়বিলা এলাকায় গিয়ে দেখা যায়, শত শত বিঘা জমির পাকা ধান পানিতে ডুবে আছে। কোথাও হাঁটুসমান, কোথাও তার চেয়েও বেশি পানি জমে রয়েছে। পানি ক্রমেই বাড়তে থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে অপরিপক্ব ধান কাটছেন। আবার অনেক খেতে কাটার উপযুক্ত সময় পেরিয়ে গেলেও শ্রমিক না পাওয়ায় ধান মাঠেই পড়ে আছে।
যেসব কৃষক ধান কাটছেন, তাঁদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পানির মধ্যে দাঁড়িয়ে ধান কেটে তা শুকনো জায়গায় নিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই বিকল্প হিসেবে ঘোড়ার গাড়িতে করে বিল ও নদীপাড় থেকে ধান পরিবহন করছেন।
গাড়াবেড় গ্রামের কৃষক শামিম মিয়া বলেন, ‘হঠাৎ বৃষ্টিতে সব ধান পানির নিচে চলে গেছে। কৃষাণ (শ্রমিক) পাওয়া যাচ্ছে না, আর যাদের পাওয়া যাচ্ছে তারা অনেক বেশি মজুরি চাচ্ছে। তাই বাধ্য হয়ে ঘোড়ার গাড়িতে ধান আনতে হচ্ছে।’
একই গ্রামের কৃষক সুমন মিয়া বলেন, ‘কৃষাণেরা আসতে চায় না। অনেক কষ্টে ধান কেটে আবার গাড়িতে করে আনতে হচ্ছে, এতে খরচও বেড়ে যাচ্ছে।’
নখারপাড়া গ্রামের কৃষক সোনা মিয়া বলেন, ‘এভাবে যদি আরও কয়েক দিন পানি থাকে, তাহলে ধানের বড় ধরনের ক্ষতি হবে। আমরা এখন দিশাহারা হয়ে পড়েছি। কৃষাণ সংকট আর পানির কারণে সব দিক থেকেই ক্ষতির মুখে পড়েছি। এমন আবহাওয়ায় ধান বাড়িতে নিয়ে গিয়েও কী করি?’
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর ধানের মৌসুমে কিছুটা শ্রমিকসংকট থাকলেও এবার তা তীব্র আকার ধারণ করেছে। তার ওপর আকস্মিক ভারী বর্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় ক্ষতির আশঙ্কা বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ বলেন, টানা বৃষ্টির কারণে কিছু নিচু এলাকার ধান পানির নিচে চলে যাচ্ছে। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষাণ সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থার দিকেও নজর দেওয়া হচ্ছে। যেসব জমিতে পানি দীর্ঘসময় স্থায়ী হবে, সেখানে ধানের ক্ষতি হতে পারে।

লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে ১২২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে ৩০টি। কিন্তু অনুমোদিত ক্রসিংগুলোর মধ্যে মাত্র গেটম্যান রয়েছে ৩২টিতে। বাকি ৬০টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অরক্ষিত এসব স্থানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারে গত চার দিন বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকায় চা-কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে চা-পাতার গুণাগুণ নষ্টসহ লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়ন না করা হলে চরমভাবে ব্যাহত হবে চা-পাতার প্রক্রিয়াজাত।
২ ঘণ্টা আগে
বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
৫ ঘণ্টা আগে
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে