
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মো. বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল খালিশপুর গোয়ালপাড়া এলাকার আনিচুর রহমানের ছেলে এবং সাকিব শেখ খানজাহান আলী থানার শিরোমণি মধ্যপাড়া এলাকার মৃত স্বপন শেখের ছেলে। এ সময় তাঁদের কাছ থেকে ৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বড়ির ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন।
গ্রেপ্তার হওয়া মো. বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লালের বিরুদ্ধে আলোচিত সোনা মিয়া হত্যাসহ চুরি ও মাদকসহ মোট তিনটি এবং সাকিব শেখের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
৯ মিনিট আগে
ফরিদপুরে চাঁদা দাবি করে না পেয়ে জেলা বিআরটিএর এক কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জনি বিশ্বাসকে (২৯) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু (১০) গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে ফের...
৩ ঘণ্টা আগে