
লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে ১২২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে ৩০টি। কিন্তু অনুমোদিত ক্রসিংগুলোর মধ্যে মাত্র গেটম্যান রয়েছে ৩২টিতে। বাকি ৬০টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অরক্ষিত এসব স্থানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে রেলপথ পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
রেলপথ সূত্রে জানা গেছে, রেলপথের ওপর দিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ১২টি স্থানে লেভেল ক্রসিং রয়েছে। কিন্তু অধিকাংশ স্থানেই গেটম্যান না থাকায় বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীসহ যাত্রীবাহী যানবাহন।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেলপথটি জেলার পাঁচটি উপজেলাকে যুক্ত করেছে। উত্তরের জেলা লালমনিরহাটের সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য ব্রিটিশ আমল থেকে ১০০ কিলোমিটার দীর্ঘ এ পথে রেল যোগাযোগ শুরু হয়। লালমনিরহাট রেলওয়ের একটি বিভাগীয় শহর। সম্প্রতি রেলপথটির আধুনিকায়ন করা হয়। লালমনিরহাট-বুড়িমারী পথে প্রতিদিন করতোয়া ও বুড়িমারী এক্সপ্রেস, দোলনচাঁপাসহ চারটি আন্তনগর ট্রেন চলাচল করছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ সড়ক সুকানদীঘি ও কাজিরহাট সড়ক। এ সড়কটি ব্যবহার করে প্রতিদিনই চলাচল করছে শত শত সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক, ট্রাক, ট্রলি, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। সড়কটিতে চলাচল করতে আরোহীদের অতিক্রম করতে হয় একটি লেভেল ক্রসিং। কিন্তু কোনো গেটম্যান না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে তারা।
একই চিত্র দেখা যায়, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী রেলস্টেশনসংলগ্ন এলাকায়। স্টেশনসংলগ্ন এলাকায় লেভেল ক্রসিং থাকলেও নেই গেটম্যান। গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনাও ঘটছে।
এ বিষয়ে কথা হয় স্থানীয় সামাদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে। এই গেট পার হওয়ার সময় মানুষের মৃত্যুও হয়েছে। তারপরও গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। কিছুদিন আগে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস অল্পের জন্য রক্ষা পায় ট্রেনের ধাক্কা থেকে।
আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি রেল বিভাগ।’
আদিতমারী ফায়ার সার্ভিসের বিপরীতে উত্তরপাড়াগামী সড়কের পথচারী রতন মিয়া বলেন, ‘আমাদের এ সড়কটিতে ট্রাক, ট্রলিসহ সব ধরনের ছোট যানবাহন চলাচল করে। এখানকার লেভেল ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ হলেও তা অরক্ষিত। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুজনের মৃত্যুও হয়েছে এই ক্রসিংয়ে। বারবার বলার পরও গেটম্যান দিচ্ছে না কর্তৃপক্ষ।’
রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী আজকের পত্রিকাকে বলেন, গেটম্যান ছাড়া লেভেল ক্রসিংগুলোতে সতর্কতার নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের এই পথে বৈধ, অবৈধ মিলিয়ে মোট ১২২টি লেভেল ক্রসিং থাকলেও রয়েছে। এতগুলো ক্রসিংয়ে গেটম্যান দিয়ে ট্রেন চালালে রেল বিভাগ আর্থিক ক্ষতির মুখে পড়বে। তবুও প্রয়োজনীয়তা অনুধাবন করে সাধ্যমতো গেটম্যান বাড়ানো হবে।

মৌলভীবাজারে গত চার দিন বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকায় চা-কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে চা-পাতার গুণাগুণ নষ্টসহ লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়ন না করা হলে চরমভাবে ব্যাহত হবে চা-পাতার প্রক্রিয়াজাত।
১ ঘণ্টা আগে
বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
৪ ঘণ্টা আগে
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
ফরিদপুরে চাঁদা দাবি করে না পেয়ে জেলা বিআরটিএর এক কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জনি বিশ্বাসকে (২৯) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে