
নীলফামারীর জলঢাকায় বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে এবং কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম বসুনিয়া তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে সিরাজুল ইসলাম বসুনিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সিরাজুল ইসলামের ডান হাত ও বুকে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়া কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তাঁর বাড়ির লোকজন গা–ঢাকা দিয়েছেন।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, সাইদুল ইসলামের শটগানটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৪ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৮ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৮ দিন আগে