একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬) ও মো. কামাল উদ্দিন (৩৩) এবং পুত্রবধূ জাহানারা বেগম (৩৩)। তাঁদের বর্তমান ঠিকানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায়।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। মাদক কারবার থেকে অর্জিত অর্থ তাঁরা বিভিন্ন ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে বৈধ করার চেষ্টা করেন।
অনুসন্ধানে দেখা গেছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে তাঁদের হিসাবে ৫ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৩৭৭ টাকা লেনদেন হয়েছে। এ ঘটনায় গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
সিআইডির অনুসন্ধানে জানা যায়, আসমা, রেশমা ও লিজা—এই তিন বোনই মাদক সিন্ডিকেটের মূল হোতা। তাঁদের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠে। দেশের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে তাঁরা গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন। স্থানীয় সহযোগীদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হতো।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তিদের বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও তাঁদের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ৭৯ লাখ ৭৩ হাজার টাকা দিয়ে জমি কেনার তথ্য পাওয়া গেছে। অন্য অর্থের একটি অংশ পুনরায় মাদক ক্রয় ও ভোগ-বিলাসে ব্যয় করা হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য অপরাধে মামলা রয়েছে। এর মধ্যে রেশমা খাতুনের বিরুদ্ধে ১০টি, লিজা বেগমের বিরুদ্ধে সাতটি, মানিক মিয়ার বিরুদ্ধে পাঁচটি ও আসমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মাদক কারবার একটি সম্পৃক্ত অপরাধ। বর্তমানে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে বলে জানায় সিআইডি।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৪ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৯ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬