
রংপুরের পীরগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনুরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আজকের এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের মান ও দক্ষতা বৃদ্ধি করা, পণ্যের বহুমুখী ব্যবহার এবং আধুনিক বিপণন কৌশলে দক্ষ করে তোলা। এ ছাড়া পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাবলম্বী করা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পীরগঞ্জে স্থানীয় কামার, কুমার, নাপিত ও মুচিসহ বিভিন্ন প্রান্তিক পেশার ২০ জনকে এই সফট স্কিলস কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।

বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
১ সেকেন্ড আগে
সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট এই মামলায় জামিন পান। আদালত বাদীর সঙ্গে আপস করার শর্তে সোহেলকে জামিন দেন। কিন্তু সোহেল বাদীর সঙ্গে কোনো আপস করেননি। তাই তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন বিধায় তার জামিন বাতিল করা প্রয়োজন। অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তিনি মিথ্যা অভিযোগে তাঁকে হয়রানি করছেন...
৩ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬০৯টি গাড়ি ডাম্পিং এবং ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে। আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি
১৫ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী-হেউটনগর সড়কের চরকাদহ খালের ওপর নির্মিত সেতু ভেঙে পড়ায় পাশে নির্মাণ করা হয়েছে একটি বাঁশের সেতু। নতুন সেতু নির্মাণের জন্য এখন পর্যন্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এই সেতুটি নির্মাণ করা হয়েছে।
১৯ মিনিট আগে