
বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আবু জাফর। তিনি ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা।
জানা গেছে, বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে আবু জাফরের ছেলের বাগ্বিতণ্ডা হয়। ছেলে বিষয়টি বাড়িতে জানালে আবু জাফর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে এসে ক্লাস চলাকালেই শ্রেণিকক্ষে ঢুকে ৩ শিক্ষার্থী ও দুই শিক্ষককে মারধর করেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, আবু জাফরের ছেলে মাশরাফি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দুদিন আগে সহপাঠীদের সঙ্গে মাশরাফির বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি ছেলের কাছে জানতে পেরে গতকাল বেলা ১২টার দিকে শ্রেণি কক্ষে ঢুকে সানীম, অভি শীল ও শাহাদাত হোসেনকে মারধর করতে শুরু করেন আবু জাফর। বাধা দিতে গেলে শ্রেণি শিক্ষক শাহিন হোসেন ও মহিউদ্দিনও মারধরের শিকার হন।
এ ব্যাপারে অভিযুক্ত আবু জাফরের কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল আলম তুহিন বলেন, ‘আবু জাফর শ্রেণি কক্ষে প্রবেশ করে ৩ শিক্ষার্থীকে মারধর করেছেন। তাঁকে থামাতে গেলে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়।’
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ চন্দ্র নাথ বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছার আগেই অভিযুক্ত পালিয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে