
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদনপত্রে বিএনপির এক নেতার দলীয় পরিচয়ে দেওয়া সুপারিশকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে গণনাকারী ও সমন্বয়কারী পদে নিয়োগের আবেদনপত্রে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ জামাল

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনার শিকার সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলামের দুই পা কেটে ফেলতে হয়েছে। সুলতানুল ইসলাম রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা। পবার কাশিয়াডাঙ্গা কলেজ কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে আছেন তিনি।

নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়।

বগুড়ার শেরপুরে কার্যত বন্ধ একটি নিবন্ধিত এতিমখানার নামে গত দুই অর্থবছরে ৪ লাখ ৮ হাজার টাকা সরকারি বিশেষ আর্থিক অনুদান উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ জুলাই ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ও ইউএনও বিষয়টি তদন্তের কথা বলেছেন।