
চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ পার্থ প্রতীম আচার্য্য এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
চিঠিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী একজন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড হয়েছে। তাঁর এমন কর্মকাণ্ডে রাজশাহী স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। তাই তদন্তপূর্বক তাঁকে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।
সাময়িক বরখাস্তকালীন সুমন আলীকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকশীর ডিভিও দপ্তরে অবশ্যই উপস্থিত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ফুরকান উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি এক টিটিইকে সরকারি রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নিতে দেখেন। তিনি এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাঁকে টি-শার্টের কলার ধরে দুই বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে অন্য যাত্রীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সরে যান।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেছেন। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা ৩টা পর্যন্ত রেলপথ অবরোধই ছিল। তবে ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বিভাগীয় কমিশনারের বৈঠক হয়েছে।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ৫৩ বিজিবির উদ্যোগে আজ মঙ্গলবার বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭০০ জন মানুষ চিকিৎসাসেবা ও ওষুধ পান। পাশাপাশি প্রায় ২০০টি গবাদিপশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়।
১৭ মিনিট আগে
ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা, মারামারির ঘটনায় দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তাঁদের মধ্যে আকবর হোসেন নামে একজনকে সাময়িক অব্যাহতি এবং সুজাউদ্দিন সজীব নামে আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
২০ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণকারী ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৭ মিনিট আগে