
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৯ হাজার টাকার জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর দশমিনা মাছ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত. মোতালেব মিয়ার ছেলে।
জানা গেছে, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার করেন। আজ সদর দশমিনা মাছ বাজারে একটি দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৯টি ১ হাজার টাকার জাল নোট এবং নগদ ২১ হাজার টাকা পাওয়া যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, হাবিবুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা-সংক্রান্ত আরও ৭টি মামলা রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে হাজিরহাট জামে মসজিদ, বাজারের গুরুত্বপূর্ণ অংশ ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
৮ মিনিট আগে
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২৬ মিনিট আগে
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে...
৩০ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৭ ঘণ্টা আগে