Ajker Patrika

ফেনীতে পদযাত্রায় মারামারির ঘটনায় দুই এনসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
ফেনীতে পদযাত্রায় মারামারির ঘটনায় দুই এনসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা
সুজাউদ্দিন সজীব ও আকবর হোসেন। ছবি: সংগৃহীত

ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলা, মারামারির ঘটনায় দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তাঁদের মধ্যে আকবর হোসেন নামে একজনকে সাময়িক অব্যাহতি এবং সুজাউদ্দিন সজীব নামে আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা সই করা পৃথক নোটিশে এসব কথা জানানো হয়।

আজ মঙ্গলবার জারি করা এক নোটিশে সোনাগাজী উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া গত রোববার ফেনী জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সুজাউদ্দিন সজীব বলেন, ‘এনসিপির পদযাত্রা কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আমি নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দেব।’ আকবর হোসেন বলেন, ‘আমাকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আমিও নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দেব।’

উল্লেখ্য, ৯ জুলাই এনসিপির পথযাত্রা শেষে পথসভায় বক্তব্য চলাকালে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে দলটির দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত