
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
অভিযোগ উঠেছে, অধিক মুনাফার আশায় এসব কাঁচা আম বাগান থেকে পেড়ে গোপন স্থানে কেমিক্যালের মাধ্যমে পাকানো হচ্ছে। পরে ‘রাজশাহীর আগাম পাকা আম’ হিসেবে বাজারজাত করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে।
দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ আগ থেকে অনেক বাগানে আম পাড়ার তোড়জোড় চলছে। অথচ বাগানগুলোতে এখনো আম পাকতে শুরু করেনি।
গতকাল সোমবার পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় ভ্যানগাড়িতে আম নিয়ে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, বাজারে বিক্রির জন্য আমগুলো তিনি নিয়ে যাচ্ছেন। মোবাইল ফোনে এক ব্যাপারীর সঙ্গে কথা হয়েছে। তাঁকেই আমগুলো তিনি দেবেন।
এদিকে, গত রোববার জেলা প্রশাসন থেকে আম পাড়ার ঘোষণা দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামানো যাবে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানিপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, ১০ জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি নামানো যাবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর রাজশাহীতে প্রায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার টন।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহারা শারমিন লাবনী বলেন, ‘জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে আম পাড়া সম্পূর্ণ অবৈধ। অধিক মুনাফার আশায় অপরিপক্ব আম পাড়া ও কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব।’
জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, জেলার সবচেয়ে বড় আমের হাট বসে বানেশ্বরে। ১৫ মে থেকে গুটি আম আসবে বাজারে। আমে যাতে কেউ কেমিক্যাল মেশাতে না পারে এ বিষয়ে প্রশাসনের নজরদারি রয়েছে।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বানেশ্বর বাজারে আম উঠছে কি না এ বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

এবার কোরবানির হাট কাঁপাবে দিনাজপুরের সম্রাট! আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সুঠাম দেহের এই ষাঁড়টিকে। ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন ৩০ মণ অর্থাৎ ১১২৫ কেজি। ভালোবেসে মালিক এর নাম রেখেছেন সম্রাট। মালিকের আশা, সম্রাটকে বিক্রি করবেন ১২ লাখ টাকায়।
১৪ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।
২৭ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে কুকুরের কামড়ে কমপক্ষে আটজন আহত হয়েছে। তাদের মধ্যে তিন শিশু মারাত্মকভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত আহত...
৩৮ মিনিট আগে
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা গিলে ফেললেন যুবক। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল...
৪১ মিনিট আগে