
জামালপুরের ইসলামপুর উপজেলায় সজিব প্রধান ওরফে সমেজ উদ্দিন (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ইসলামপুর পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয়সংলগ্ন একটি কালভার্টের পাশে পানি নিষ্কাশনের নালা থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত সমেজ উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে।
মৃত সমজ উদ্দিনের মেয়ে সুজেদা পারভীন বলেন, ‘আমার বাবা নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার বিকেলে চিকিৎসা নিতে ইসলামপুর পৌর শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তাঁকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ৯টার দিকে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ড্রেনে বাবার লাশ দেখতে পাই।’
লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশনের নালা থেকে কৃষক সমেজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ধারণা করা হচ্ছে, পথ চলতে গিয়ে পা পিছলে নালার ভেতর পড়ে তিনি মারা যেতে পারেন। মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে