রাজশাহী, কিশোরগঞ্জ ও ঝালকাঠি

পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত। মাদকের অর্থ পেতে মা-বাবাকে দীর্ঘদিন ধরে নির্যাতনের নজিরও রয়েছে এই তিন ছেলের। গত শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত রাজশাহী, কিশোরগঞ্জ ও ঝালকাঠিতে এ তিনটি খুনের ঘটনা ঘটে।
শনিবার রাত ১০টার দিকে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় সোহাগী খাতুন (৫৫) নামের এক নারী খুন হন। ঘটনার পর পুলিশ তাঁর ছেলে মো. সুমনকে (৩৮) গ্রেপ্তার করে। মাদক ও জুয়ায় আসক্ত ছেলে টাকার জন্য প্রায়ই মাকে অত্যাচার করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে মায়ের বুকে ও পেটে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর লাশ নিয়ে রাস্তায় বের হয়ে আসেন সুমন। হাসপাতালে যাওয়ার জন্য তিনি অটোরিকশা ডাকছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে সুমন লাশ ফেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সুমন। তাঁকে গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে গতকাল ভোররাত ৪টার দিকে বাবা রমজান আলীকে (৪৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন জুয়েল (২৬)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। ঘটনার রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে জুয়েল দা দিয়ে বাবার ওপর হামলা চালান।
গতকাল ভোরে রমজান আলীর চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে জুয়েলকে ধরে ফেলেন এবং গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকায় গতকাল দুপুরে শেফালী আক্তারকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেন ছেলে মো. সাগর (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শেফালী তাঁর ছেলে সাগরের সঙ্গে একই ঘরে বসবাস করতেন। সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। নেশার টাকার জন্য প্রায়ই সে তাঁর মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারধর করতেন। দুপুরে নেশার টাকা না পেয়ে ক্ষোভের জেরেই শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী এবং কিশোরগঞ্জ ও ঝালকাঠি প্রতিনিধি]

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৪ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১২ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
০৭ জানুয়ারি ২০২৬