
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীর কাজলার স্কুল গলিতে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাহিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তার বাবার নাম দীন ইসলাম। তার পরিবার যাত্রাবাড়ীর কাজলায় থাকে। মাহিন স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ সোমবার বিজ্ঞপ্তিতে জানায়, মাহিন রোববার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে কাজলার স্কুল গলিতে একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে কথা বলে ফেরার পথে তিন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন পথ রোধ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা মাহিনকে মারধর করে এবং একজন সুইচ গিয়ার (চাকু) দিয়ে তার দুই পায়ে উপর্যুপরি আঘাত করে। বন্ধুদের সহায়তায় মাহিনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে গতকাল যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত এক কিশোরকে শনাক্ত করে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে কাজলায় তার খালার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। তার দেখানোমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
নিহত মাহিনের ভগ্নিপতি জানান, হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু জানেন না।

একই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. আব্দুল আওয়াল (৬৫); তাঁর তিন মেয়ে মোছা. আসমা (৪৩), রেশমা খাতুন (৩৯) ও লিজা বেগম ওরফে লিপি আক্তার (৩১); দুই জামাতা মো. মানিক মিয়া (৩৬)....
২ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে।
১৫ দিন আগে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১৯ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১৯ দিন আগে