
ময়মনসিংহের ত্রিশালে বয়স কম দেখানোর জন্য ছাগলের দাঁত তুলে কোরবানির পশু হিসেবে বিক্রির উপযোগী করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পৌরসভার জামে মসজিদ রোড এলাকায় লিটন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীকে আটক করেন। পরে চাপের মুখে তাঁরা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন।
অভিযুক্ত ব্যক্তিরা জানান, ছাগলের দাঁত নড়ছিল বলে সেটি তুলে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। মানুষের ডেন্টাল চেম্বারে কেন ছাগলের দাঁত তোলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, এখানে দাঁত তোলা হয় শুনেই তাঁরা এসেছেন।
ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা বলেন, ‘কাঁচা দাঁত তোলা প্রাণীর প্রতি চরম নিষ্ঠুরতা। যে সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তোলা হয়েছে, তা দিয়েই আবার মানুষের চিকিৎসা করা হবে—এটি উদ্বেগজনক।’
এ বিষয়ে আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্তচিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, ‘আমি সেখানে ছিলাম না। আমার দোকানের একজন কর্মচারী না বুঝে ছাগলের দাঁত তুলে ফেলেছে।’
দাঁত তোলার কথা স্বীকার করে রাকিব নামের এক ব্যক্তি বলেন, ‘পরিচিত একজন নিয়ে আসায় দাঁত তুলেছি, তবে কোনো টাকা নিইনি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগে