
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন ভর্তি হয়েছে ২৮ জন। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
মারা যাওয়া শিশু সাড়ে তিন মাস বয়সী। সে জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। ২১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। গতকাল বেলা সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৮৫৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।’

বরিশালের মুলাদীতে গাঁজাসহ আটক তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরগাছুয়া গ্রাম থেকে গাঁজাসহ তাঁদেরকে আটক করে থানা পুলিশ।
৩ মিনিট আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স ৪ থেকে ৭ মাসের মধ্যে। গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এরা হাসপাতালে ভর্তি হয়। এই শিশুদের মধ্যে একজন জেলার গৌরীপুর, একজন জামালপুরের মাদারগঞ্জ ও অপরজন
৫ মিনিট আগে
পদোন্নতির দাবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২১ এপ্রিল থেকে কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকা এবং শিক্ষকসংকট নিরসনের দাবিতে ক্লাস বন্ধ রেখে এই আন্দোলন করছেন তাঁরা। শিক্ষকেরা অভিযোগ করেছেন, উপাচার্য প্রফেসর ড. তৌফিক আলম তাঁদের
১৪ মিনিট আগে
প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসায় ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করা হয়। তারা মাদ্রাসায় অবস্থান করে (আবাসিক) পড়াশোনা করছিল।
২৭ মিনিট আগে