ত্রিশাল

গণ-অভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একসময় নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই। গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও

মাদকমুক্ত সমাজ গড়তে ত্রিশালে হেল্পলাইনের ব্যতিক্রমী উদ্যোগ
শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’, ‘মাদককে প্রশ্রয় নয়, প্রতিরোধ করুন’, ‘মাদক জীবন কেড়ে নেয়, সচেতনতা জীবন বাঁচায়’, ‘মাদক নয়, খেলাধুলা সুস্থ জীবনের মূলমন্ত্র’, ‘মাদক ছাড়ুন, পরিবার বাঁচান, সমাজকে আলোকিত করুন’ এবং ‘মাদকের বিরুদ্ধে

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী ব্রিজ থেকে আমলীতলা বাজার পর্যন্ত সড়ক উন্নয়নকাজ শেষের পথে। তবে মাওলানা জামাল উদ্দিনের বাড়িসংলগ্ন অংশে নদীভাঙনের ঝুঁকি থাকায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে নির্মাণকাজ।

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯
ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেওয়ার সময় উল্টোপথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন। নিহত ব্যক্তিরা ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।












