ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা ৩ হাজার টাকা চাওয়ায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা-মধুপুরের সীমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল ইসলাম শফু চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। বিকেলে শফিকুল সেই টাকা চাইতে গেলে আল আমীনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আল আমীন শফিকুল ইসলাম শফুকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশীয় মোজাফফর জাতের লিচুর পাশাপাশি হাটবাজারে সুস্বাদু বোম্বে লিচুরও সরবরাহ বেড়েছে, দামও বেশ চড়া। তবে মিলছে না ক্রেতা। দুই-তিন দিন ধরে এ চিত্র লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীর জয়নগর হাটে। এতে হতাশ লিচুচাষিরা।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার। তাই পশুর হাটের পাশাপাশি জমে উঠেছে কামারের দোকানগুলো। হাপরের বাতাসে জ্বলে ওঠা কয়লার আগুনে লাল টকটকে লোহায় পড়ছে হাতুড়ির সজোর আঘাত। কোথাও চলছে ছুরি-চাপাতি তৈরির কাজ, কোথাও আবার পুরোনো দা-বঁটিতে শাণ দেওয়া।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটে অবৈধভাবে আনা ভারতীয় গরু ও মহিষ বিক্রির অভিযোগ উঠেছে। পদ্মা নদী দিয়ে নৌকায় করে এসব পশু জেলার তত্তিপুর, রামচন্দ্রপুর ও সোনাচণ্ডী পশুর হাটে এনে বিক্রি করা হচ্ছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগে