
ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও এক মসজিদের ইমামকে ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাঁকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তাঁর বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে থানা-পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানা হেফাজতে নিয়ে আসি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০ জুন উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অন্য এক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তিন দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক তিন মাসের মাথায় ধসে পড়েছে। ইতিমধ্যে সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের প্রায় এক কিলোমিটার অংশ পাশের নদীতে দেবে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ ও অপরিকল্পিতভাবে নদীতীর ভরাট করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক (এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি) না থাকায় ৩ বছর ধরে অস্ত্রোপচার কর্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অর্থোপেডিক, নাক, কান, গলা, চক্ষু, হৃদ্রোগের রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশের দুটি এলাকায় দীর্ঘদিন ধরে কালকিনি ও রাজৈর পৌরসভার সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ঘেঁষে খোলা জায়গাগুলো ভাগাড়ে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
নির্দেশক বলেছিলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে এলে তাদের পাওয়া যাবে। ঢাকার সন্ধ্যার অসহনীয় যানজট ঠেলে সময়মতো বড় মগবাজারের আউটার সার্কুলার রোডের বিশাল সেন্টারে এসে পৌঁছানো গেল। এই বিপণিবিতানের ছাদেই যাত্রা শুরু করতে যাচ্ছে নাটকের একটি মঞ্চ।
৩ ঘণ্টা আগে