
দিনাজপুরের বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক (এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি) না থাকায় ৩ বছর ধরে অস্ত্রোপচার কর্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অর্থোপেডিক, নাক, কান, গলা, চক্ষু, হৃদ্রোগের রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এতে স্বল্প আয়ের মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন মেডিকেল অফিসারের মধ্যে আছেন মাত্র ৯ জন। ১১ জন কনসালট্যান্ট (বিশেষজ্ঞ) চিকিৎসকের পদের বিপরীতে শিশু বিশেষজ্ঞ ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়িত থাকলেও তাঁরা আবার সংযুক্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী, আয়া ও ওয়ার্ড বয় সংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানতে চাইলে চিকিৎসা নিতে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না। রোগী নিয়ে এলেই দিনাজপুর বা রংপুরে রেফার করা হয়।’
প্রসূতি চিকিৎসা নিতে আসা আলো বলেন, হাসপাতালে সিজারের ডাক্তার নাই, প্রসূতি মায়ের চিকিৎসা হয় না, বাইরে ক্লিনিকে ভর্তি করাতে হয়। আমরা নিম্নের মানুষ।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ বলেন, এখানে বিরামপুরসহ পার্শ্ববর্তী তিন উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু কনসালট্যান্ট না থাকায় শিশু বিশেষজ্ঞ, গাইনি, অর্থোপেডিক, নাক, কান, গলা, মেডিসিন, চক্ষু, হৃদ্রোগ, চর্ম ও যৌন রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না।
শাহরিয়ার পারভেজ আরও বলেন, এই হাসপাতালে আগে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার করা হতো। সুসজ্জিত অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও শুধু এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি কনসালট্যান্ট না থাকায় ৩ বছর ধরে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার সেন বলেন, হাসপাতালের সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কনসালট্যান্ট না আসা পর্যন্ত অপারেশন চিকিৎসা চালু করা সম্ভব হবে না।

শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
২ মিনিট আগে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৭ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৮ ঘণ্টা আগে