Ajker Patrika

হালুয়াঘাটে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২২: ২২
হালুয়াঘাটে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম দারিয়াকান্দা (কানাকড়িকান্দা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের তুলা মিয়ার ছেলে এবং জান্নাত বুরহান উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের বালুয়াকান্দা খালের পাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। ধারণা করা হচ্ছে, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়।

এদিকে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তায় খালে অনুসন্ধান শুরু করেন। পরে খালের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। একই পরিবারে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত