
খুলনায় ওমর ফারুখ (২৫) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার মহেশপাশা পশ্চিমপাড় খুটিরঘাট এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহীম শেখের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম বলেন, মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লোকমুখে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে লাশ উদ্ধার ও শনাক্ত করে।
মুরাদুল ইসলাম বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
জানতে চাইলে কেএমপি উপপুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সকালে ঘেরের পাশে লাশ পড়ে থাকতে দেখে দৌলতপুর থানার স্থানীয় একটি ফাঁড়ির আইসিকে জানান স্থানীয় বাসিন্দারা। তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওমর ফারুখের লাশ পড়ে আছে বলে থানার ওসিকে জানান।
সুদর্শন কুমার রায় আরও বলেন, শরীরে দুটি স্থানে গুলিবিদ্ধ। মাথায় এবং বুকের মাঝখানে গুলির দাগ দেখা গেছে। মরদেহের পাশে মোবাইল ফোন পড়ে থাকতে দেখে বড় বোনের কাছে পুলিশ ফোনকল দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়।
ওমর ফারুখ খুলনার দৌলতপুরে তাঁর মা ও বোনের সঙ্গে বসবাস করতেন। গ্রামের বাড়ি সাতক্ষীরা। তাঁর বাবাকে খুলনায় আসার জন্য খবর দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে তাঁকে গুলি করে হত্যা করে ওই মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নতুন স্থাপিত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ ক্যাম্পে গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ২৫০ থেকে ৩০০ সশস্ত্র সন্ত্রাসী এই হামলায় অংশ নেয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
কালিয়াকৈরে তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে একযোগে ছুটি শুরু হয়েছে। এ কারণে লাখো শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। দুপুরের পর মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিন শিশু এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য ও চিকিৎসকদের দেওয়া বিবরণী থেকে এই চিত্র উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে